1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সহকারী শিক্ষক সমিতির উত্তর শ্রীপুর ইউনিয়ন কমিটি গঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮, ৩.৪০ পিএম
  • ৫৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি তাহিরপুর উপজেলা শাখার শ্রীপুর উত্তর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে মেঘালয় সীমান্তসংলগ্ন পাটলাই নদীর তীরে অবস্থিত তেলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহবায়ক ও জেলা সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন। বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহবায়ক মন্জু রঞ্জন তালুকদার, তাজুল ইসলাম, আব্দুল মান্নান, আক্তার হোসেন, নিতাই পাল, মাকছুম মিয়া। আরো বক্তব্য রাখেন বাবুল হোসেন, আবু সুফিয়ান, নুরুন্নাহার বেগম, পরিতোষ দেবনাথ, এ এইচ এম আসাদুল ইসলাম, রাসেল আহমদ, আব্দুস সাত্তার, হুসাইন আহমদ তৌফিক, সাফিয়া খানম, মোনালিসা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন সঞ্জয় পুরকায়স্থ।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাশ।
সভায় হাদিউজ্জামান কে সভাপতি, সানজু মিয়া সিনিয়র সহসভাপতি, মোনালিসা বেগম সহসভাপতি , সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক, শাহজালাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শাহনাজ আক্তার ও ফায়জুল ইসলাম কে যুগ্ম সম্পাদক, সাফিয়া খানম সাংগঠনিক সম্পাদক, রোকন উদ্দিন কোষাধক্ষ্য, মোশাররফ হোসেন প্রচার সম্পাদক, পারভীন আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, আমিরুল ইসলাম সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক, বিনা পানি চক্রবর্তী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করে সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট উত্তর শ্রীপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!