1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

রেল দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮, ৮.০৫ এএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:
সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি মৌলভিবাজারের শ্রীমঙ্গলে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি যখন লাইনচ্যুত হয় তখন ট্রেনে অবস্থান করছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান (এমপি)।

তিনি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান। শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল জানান, প্রতিমন্ত্রী এবং তার পরের বগি ছাড়া বাকিগুলো লাইনচ্যুত হয়েছে। পরে দুর্ঘটনাস্থল থেকে মন্ত্রী একটি জিপে করে ঢাকায় পৌঁছান।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গলস্থ সাতগাঁ স্টেশনের অনতিদূরে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সাতগাঁ স্টেশনের আউট সিগনালের কাছে ট্রেনটির ১১ টি বগি লাইনচ্যুত হয়। এখনোব্দি সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!