1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

পৌর নির্বাচনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র সুমন রাজার শোডাউন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮, ৪.৩৭ পিএম
  • ৪১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার আসন্ন উপ-নির্বাচনে বিএনিপির সম্ভাব্য মেয়র প্রার্থী হাসনরাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন পৌর শহরে বিশাল শোডাউন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বাগানবাড়িতে পাড়ার সাধারণ ভোটার, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মতবিনিময় করে শহরে শোডাউন বের করেন। শোডাউনটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরতন বাসস্টেশনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, আমি ব্যক্তিগত জীবনে সব সময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক জননন্দিত দুই চেয়ারম্যান মনোয়ার বখত নেক ও মমিনুল মউজদীনের গণমুখী চরিত্রকে ধারণ করেছি। নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সুখে-দুঃখে আছি। আগামীতেও সুখদুখে থাকার বাসনা নিয়ে আপনাদের কাছে এসেছি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর খোরশেদ আলম, সাবেক পৌর কাউন্সিলর মোসাদ্দেক হোসেন বাচ্চু, পশ্চিম তেঘরিয়ার অব. শিক্ষক মাহমুদুর রহমান, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন, অ্যাড. বিলাশ, ব্যবসায়ী শিব্বীর আহমেদ, সৈয়দ লতিফ আহমদ ফাহিম, কাবুল মিয়া, সরোয়ার, ছাত্রদল নেতা ফরহাদ শাহ্, খোকন প্রমূখ।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার দুই বারের মেয়র আয়ুব বখত জগলুলের মৃত্যুতে আগামী ২৯ মার্চ মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!