1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ঐতিহ্যবাহী রৌয়াইল মেলায় অশ্লীল যাত্রা ও জুয়ার আসর প- করল পুলিশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮, ৪.১৬ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওর বেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের হলিকোনা বাজার সংলগ্ন মাঠে মেলার নামে ঐতিহ্যবাহী রৌয়াইল মেলায় অশ্লীল যাত্রানুষ্ঠান, জুয়া ও মদের আসর পন্ড করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুরের এসিল্যান্ড হোসাইন মোহাম্মদ হাই জকির নেতৃত্বে এক পুলিশ এ আসর পন্ড করে দেয়।

খবরের সত্যতা নিশ্চিত করে এসিল্যান্ডে হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, মেলার নামে অসামাজিক কার্যকলাপের আয়োজন পন্ড করে দেওয়া হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, প্রভাবশালী একটি মহল বুধবার রাত থেকে আনন্দ মেলার নামে তিনদিন ব্যাপি অশ্লীল যাত্রানুষ্ঠান, জুয়া, মদ ও অসামাজিক কার্যকলাপ পরিচালনা শুরু করে। এ সব অনৈতিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধব, প্রতিবাদসভাসহ বিভিন্ন কর্মসুচী পালন করে করেন। উল্লেখ্য কয়েক শ বছর ধরে এখানে কালাচান তলায় মেলা বসলেও স্বাধীনতার পরপরই কুচক্রিরা মেলায় অশ্লীল যাত্রা ও জুয়ার আসর বসাচ্ছে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, অভিযোগের প্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিত্বে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই সব অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!