1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বিশ্ব জুড়ে সাইবার হামলা করবে উত্তর কোরিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮, ৬.২৮ এএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

অনলাইন:
বিশ্বজুড়ে সাইবার হামলার পরিকল্পনা করছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। আবারও বড়ধরনের হ্যাকিং-এর জাল বিস্তার করতে চলেছে পিয়ংইয়ং।

সাইবার নিরাপত্তাসংক্রান্ত গবেষণা সংস্থা ‘ফায়ার আই’ এই আশঙ্কার কথা জানিয়েছে।
‘ফায়ার আই জানিয়েছে, পুরো বিশ্ব পিয়ংইয়ং-র সাইবার হামলার শিকার হতে পারে। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জন্য ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ হলেও দেশটি সাইবার হামলার প্রযুক্তি তৈরিতে বিশেষভাবে মন দিয়েছে। হঠাৎ করেই এই হামলা চালাতে পারে তারা। এ জন্য তারা প্রচুর অর্থ বিনিয়োগ করছে।

সংস্থাটি জানায়, দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশে সাইবার হামলার প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগে, ২০১৬-তে বিশ্বের বিভিন্ন ব্যাংকে এবং সোনি-কোম্পানীতে সাইবার হামলার নেপথ্যেও ছিল উত্তর কোরিয়া।

বিশেষজ্ঞরা বলছেন, ‘উত্তর কোরিয়ার নামে যেসব সাইবার হামলা হয়েছে তার পাঁচ ভাগের এক ভাগ হয় ভারত থেকেই। বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে উত্তর কোরিয়ার ছাত্র রয়েছে।

ওই ছাত্রদের ব্যবহার করেই সাইবার হামলা চালাচ্ছে তারা। হ্যাকিংয়ের পদ্ধতি দেখে এমনটাই মনে হয়েছে। ‘
প্রসঙ্গত, গত বছর ‘রেকর্ডেড ফিউচার’ নামের সাইবার নিরাপত্তাসংস্থা এক রিপোর্টে জানিয়েছিল, বিদেশে বসেই হ্যাকিং করছে পিয়ংইয়ং। বিশ্বের বিভিন্ন দেশে লুকিয়ে আছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। ভারত, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, নেপাল, কেনিয়া, মোজাম্বিক ও ইন্দোনেশিয়াসহ আরও অনেক দেশে এদের উপস্থিতি রয়েছে বলে মনে করা হয়।

তথ্যসূত্র: সিএনএন


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!