1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছেন রাসেল

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ৩.০৬ পিএম
  • ৪৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ১ ফেব্্রুয়ারি মেয়র আয়ূব বখত জগলুলের প্রয়াণে পৌরসভার স্বাভাবিক কার্যক্রমে ছন্দ পতন ঘটে। চেকপাওয়ারের কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে জটিলতার সৃষ্টি হয়। অবশেষে প্রথম প্যানেল মেয়র হিসেবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের পর সেই জটিলতার অবসান হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভারপ্রাপ্ত মেয়রের প্রথম কার্যদিবসে হোসেন আহমদ রাসেল পৌরসভার গুরুত্বপূর্ণ নানা কাজের অনুমোদন দেন। গতকাল সোমবার পুরো দিনই তিনি এ নিয়ে ব্যস্ত ছিলেন।
ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমদ রাসেল বলেন, গতকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছি। আমাদের শ্রদ্ধাভাজন মেয়র মহোদয়ের অকাল প্রয়াণে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজে জটিলতা দেখা দিয়েছিল। অবশেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব প্রদান করায় আমি গতকাল থেকে কাজ শুরু করেছি। আমাদের নীতিবান পৌর মেয়র আয়ূব বখত জগলুলের পদাঙ্ক অনুসরণ করে আমি স্বচ্ছতার সঙ্গেই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের সচেষ্ট হবো।
গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত পত্রে হোসেন আহমেদ রাসেলকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!