1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জনগণের নির্বিগ্ন ভোটাধিকারের জন্য আনসারদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ৬.৫৫ এএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

অনলাইন:
আসন্ন নির্বাচনে জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে আনসার সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
আনসার একাডেমিতে আগমন ও ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। মানুষের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অপরিসীম। তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে এ দুটি বাহিনী অবদান রাখছে। সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে আনসার ও ভিডিপি সদস্যদের অভিবাদন গ্রহন করেন।
জাতীয় সমাবেশের প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিকে সাজানো হয়েছে বর্নিল সাজে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া আনসার-ভিডিপি সদস্যদের কুটিরশিল্প পরিদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!