1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

হাওরের নদী নৌকা মসজিদ মন্দির আমাকে সর্বক্ষণ টানে: শক্তি রায়

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ৬.০১ এএম
  • ৪০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ও সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শক্তি রায় বলেছেন, আমি হাওরের সন্তান। হাওরে মন্দিরের উলুধ্বনী, মসজিদের ভোরের আজান, নদী, নৌকা আমাকে এখানে নিয়ে এসেছে। এই সুশোভিত সবুজ আমার ঐতিহ্যের অহঙ্কার। তিনি বলেন, আমি প্রবাসে থেকেও আ.লীগের তৃনমূলের সংগে সস্পর্ক রেখে চলেছি। আমেরিকা আওয়ামী লীগের নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের পরামর্শ নিয়েই দেশে ছুটে এসেছি। তারা আমাকে এলাকায় কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। আমি মানুষের সেবা করার জন্যই আমেরিকার নাগরিকত্ব নেইনি। আমি এই এলাকার মানুষের জন্যই কাজ করতেই এটা করেছি। বাংলাদেশই আমার আপন ও গৌরবের ঠিকানা।
শনিবার সকালে শহরের কুটুম বাড়ি রেস্টুেরেন্টে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি সুনামগঞ্জ ১ আসনের তৃণমূল নেতাদের নাম ধরে ধরে তাদের সংগে সম্পর্কের বিষয়টি তুলে ধরে বলেন আমি তাদের স্নেহধন্য কর্মী। তাদের আশির্বাদ নিয়ে গত দুই বছর ধরে কাজ করছি। আমার বাবার নামের ফাউন্ডেশন থেকে এলাকায় শিক্ষাবৃত্তিসহ সাধ্যমতো হাওরবাসীর পাশে থেকে সহযোগিতা করছি। তিনি বলেন, মানুষের সেবা করার জন্যই আমি প্রবাসে স্থায়ী হচ্ছিনা। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার একজন একনিষ্ট কর্মী হিসেবে আমি তাদের স্বপ্নের সোনার বাংলার ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করার সুযোগ চাই।
মতবিনিময় সভায় রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও সুনামগঞ্জ- আসনের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!