1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ষোলঘরে অটোরিকসা চাপায় স্কুলছাত্রের মৃত্যু: সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮, ১১.৫২ এএম
  • ৪০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অটো রিকসা চাপায় সুনামগঞ্জ শহরের সৃজন বিদ্যাপীঠের ছাত্র মুহূর্ত দাশ স্বচ্ছর মর্মান্তিক মৃত্যুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষুব্দ এলাকাবাসী। শুক্রবার বিকেল চারটায় শহরের ষোলঘর এলাকাবাসী ষোলঘর পয়েন্ট অবরোধ করে এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তারা ঘাতক অটোরিকসা চালকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে এই অবৈধ মড়ণযান বন্ধের দাবি জানিয়েছেন। উল্লেখ্য গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় পৌর শহরের ষোলঘর পয়েন্টে রাস্তার ধারে দাড়িয়ে থাকা মুহূর্ত দাশ স্বচ্ছকে চাপা দেয় একটি বেপরোয় অটোরিকসা। এসময় গুরুতর আহত হয় সে। রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় স্বচ্ছ। সে ষোলঘরের টিটো দাসের একমাত্র সন্তান। সন্তান হারিয়ে ওই পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় ঘাতক চালককে আটক করে পুলিশে দিয়ে জনতা জনতা। শুক্রবার ঘাতক রথীশ দাসকে আসামী করে হত্যা মামলা দায়ের হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এলাকাবাসীর মানবন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধকালে বক্তব্য রাখেন সাংবাদিক বিজন সেনরায়, বিন্দু তালুকদার, প্রবাল দেবনাথ, আব্দুল মতিন প্রমুখ। বক্তারা শহরে এই অবৈধ যান বন্ধের আহ্বান জানান।
উল্লেখ্য গত বছরও একই স্থানে মিঠু চৌধুরী নামের এক ব্যক্তি ওই পয়েন্টে অটো রিকসা চাপায় মারা যান। এছাড়াও শহরে প্রতিদিন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!