1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮, ৫.৩৫ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

অনলাইন:
এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। প্রতিটি বিষয়েই প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় চলমান এই পরীক্ষা বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের চার আইনজীবী এই রিট করেন।

জনস্বার্থে এই রিটটি করা হয়েছে বলে জানান তারা। আজ বৃহস্পতিবার এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রিটে পরীক্ষা বাতিলসহ কয়েকটি নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ফাঁস হওয়ার খবর আসে গণমাধ্যমে। পরীক্ষার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সাথে মিল খুঁজে পাওয়া যায় পরে অনুষ্ঠিত সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নের।
এমনকি হাতে-নাতে ফাঁস হওয়া প্রশ্নসহ কয়েকজনকে আটকও করা হয়েছে। সরকার প্রশ্ন ফাঁস ঠেকাতে নানা উদ্যোগও নিয়েছে। কিন্তু তার কিছুই যেন কার্যকর হচ্ছে না। বরং শুরু থেকে এ পর্যন্ত যে কয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সব কয়টিরই প্রশ্ন ফাঁস হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে রিট আবেদন করেন তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!