1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

‘খালেদার নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে ইসির কিছুই করার নেই’

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮, ২.০৯ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

অনলাইন::
আজ বুধবার নির্বাচন ভবনে ইউরোপিয়ান পার্লামেন্টারি (ইপি) ডেলিগেশনের সঙ্গে এক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করতে পারা বা না পারার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছুই করার নেই।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

কমিশন সচিব বলেন, সিইসি বলেছেন- খালেদার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটি আদালতের বিষয়। উনার বিষয়ে আদালত যদি অনুমোদন করেন, তাহলে ইসির কিছু করার নেই। আর যদি অনুমোদন না দেন, তাহলেও ইসির কোনো ভূমিকা থাকবে না।

আরো পড়ুন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১,৬৫,৫৫০ মামলা বিচারাধীন

সচিব আরো বলেন, কেবল আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত। আর মামলার অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!