1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

এরশাদের সঙ্গে একান্ত সাক্ষাৎ: একসঙ্গে দাওয়াত খেলেন ইনান চৌধুরী

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮, ১.৫৫ পিএম
  • ৪০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে দেখা করে একান্তে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মরহুম মেজর ইকবাল হোসেন চৌধুরীর ছেলে ইনান ইসমাম চৌধুরী প্রিয়। বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন তিনি। এসময় একান্তে এরশাদের সঙ্গে কিছুক্ষণ সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির রাজনীতিসহ জাতীয় পার্টির জেলা রাজনীতির সার্বিক চিত্র তুলে ধরেন তিনি। ইনান দলীয় চেয়ারম্যানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে তাকে মনোনয়নদানের আহ্বান জানালেন, হুসেইন মোহাম্মদ এরশাদ তাকে এলাকায় গিয়ে কাজ করার নির্দেশনা দেন। পরে এরশাদ একটি সামাজিক অনুষ্টানে তাকে নিয়ে নিমন্ত্রণে অংশ নেন।
মেজর ইকবাল পুত্র ইনান ইসমাম চৌধুরী সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী। তিনি গত বছর থেকে সুনামগঞ্জ-৪ আসনের বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে জনসভা, পথসভা ও শোডাউনও করেছেন। তার কর্মসূচিতে মেজর ইকবালের পুরনোদিনের কর্মীসহ জাতীয় পার্টির নতুন দিনের তরুণ নেতাদের দেখা গেছে।
রাজনীতিমে মাঠে নামার পর ইনান তার পিতার পুরনো ও কর্মীদের খুঁজে বের করে তাদের সঙ্গে কুশল বিনিময়সহ নিয়মিত যোগাযোগ রাখছেন। বিভিন্ন কর্মসূচিতে তার সঙ্গে এসব নেতাকর্মীদের দেখা যাচ্ছে।
এদিকে আজ বুধবার দুপুরে এরশাদের সঙ্গে সাক্ষাতের একটি সেলফি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ইনান। তিনি এরশাদকে ‘দাদু’ হিসেবে সম্বোধন করে লিখেন দাদুর সঙ্গে দাওয়াতে যাচ্ছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!