1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

তারেক রহমান লন্ডনে গ্রেফতার হতে পারেন

  • আপডেট টাইম :: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ৪.০০ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলায় মদতদানের অভিযোগে গ্রেফতার হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাতে কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে।

খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত ৭ ফেব্রুয়ারি লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকে এবং এর অঙ্গসংগঠনগুলো বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভ শেষে দূতাবাসে স্মারকলিপি হস্তান্তরের সময় একদল বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক দূতাবাসের অভ্যন্তরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। কিছু আসবাবপত্র ভাঙার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করেন তারা।

কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনকে আটক করে।

পরে শাহীনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তারেক জিয়ার নির্দেশেই তারা এই বিক্ষোভ করেছে। পুলিশ এখন ভাঙ্গচুরে উস্কানি ও মদদ দেওয়ার অভিযোগে তারেক জিয়াকে গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঘটনার পরে বাংলাদেশ দূতাবাস তারেক রহমানকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে লন্ডন পুলিশের কাছে লিখিত অভিযোগ করে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ হামলার বিষয়ে গতকাল বলেন, ‘বিদেশের মাটিতে দূতাবাসগুলো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। বিদেশে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ভাঙচুর ও আক্রমণের ঘটনা খুবই দুঃখজনক। এতে দেশের সম্মান বাড়ে না।’

বাংলাদেশের কূটনৈতিক সূত্রের দাবি, বিদেশি দূতাবাসে হামলার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। প্রধান আসামিকে গ্রেফতারের কথা পুলিশ বিবেচনা করছে।

২০০৭ সাল থেকে তারেক লন্ডনে বসবাস করছেন। তারেক ইন্টারপোলের ওয়ান্টেড ক্রিমিনাল।

খালেদা জিয়া জেলে যাওয়ার পরে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে প্রথম বিবৃতিটিও দিয়েছেন ইতিমধ্যেই অর্থ পাচারের অন্য একটি মামলায় ৭ বছরের কারাদণ্ড পাওয়া তারেক। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেযারম্যান তারেক রহমানকেও ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অস্থায়ী চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে বিবৃতিতে তারেক বলেছেন, ‘শাসক দল বাংলাদেশে সম্পূর্ণ স্বৈরাচার কায়েম করেছে। বিচার ব্যবস্থাকেও তারা কুক্ষীগত করেছে। এ দিনের রায়ে প্রমাণ হয়েছে, এই অবৈধ সরকারের আমলে বাংলাদেশে আর ন্যায়বিচার সম্ভব নয়।’
আনন্দবাজার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!