1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জ সিলেট সড়কের পাগলায় বাস-কারের সংঘর্ষে ৫ জন নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮, ৮.৪০ এএম
  • ৬১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাতায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মারা গেছেন গাড়ি চালক সাব্বির আহমদ। বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটি দুমড়েমুছড়ে গেছে।

নিহতদের সকলেই প্রাইভেট কারের যাত্রী। তারা সিলেটের টুকের বাজার থেকে সুনামগঞ্জের বার্ড চক্ষু হাসপাতালে চিকিৎসার জন্য আসছিলেন। দুর্ঘচনার পর সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহতরা হলেন সিলেটের টুকেরবাজার এলাকার কটু মিয়ার ছেলে আব্দুস শহিদ (৭০), তার স্ত্রী হাসনা ফুল(৬০), মেয়ে আয়শা বেগম(২৬) এবং আব্দুস মহিদের বেয়াইন সিলেটের বিমানবন্দর থানার ছাতল গ্রামের আয়জুন নেসা(৫৫)। গাড়ি চালক সাব্বির মিয়া সুনামগঞ্জের হাসননগরের বাসিন্দা।

দক্ষিন সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!