1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বাঁধ ভেঙ্গে ফসলের কিছু হলে পিআইসিদের ছাড় দেয়া হবে না: কামরুল

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮, ৩.২২ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর::
হাওরের বাঁধ নির্মাণে পিআইসি ও ঠিকাদারদের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও বাঁধ নির্মাণে দায়িত্বে অবহেলার কারণে বিগত দুবছর ধরে বাঁধ ভেঙ্গে কৃষকের সোনালী ফসল চোখের সামনে তলিয়ে যায়। এ বছরও যদি পিআইসিদের হাওরের বাঁধ নির্মাণে কোন ধরনের অবহেলা ও দুর্নীতি করার চিন্তা থাকে সেটা মন থেকে বাদ দিয়ে কিভাবে কৃষকের ফসল ঘরে তোলা যায় সে চিন্তা করতে হবে। পিআইসিদের অবহেলায় ফসল গেলে এবার তাদের ছাড় দেওয়া হবেনা।
শনিবার দিনব্যাপী মাটিয়ান হাওরের বেশ কয়েকটি বাঁধ পরিদর্শন শেষে উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের আলমখালী বাঁধ দেখতে গিয়ে হাওরে বাঁধ নির্মাণে দায়িত্বপ্রাপ্ত পিআইসিদের উদ্দেশ্যে এসব কথা বলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। এ সময় তিনি পিআইসিদেরকে হুশিয়ারি দিয়ে আরো বলেন, চলতি বছরও যদি দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় বাঁধ ভেঙ্গে ফসল তলিয়ে যায় তাহলে এ অঞ্চলের কৃষক জনতা আপনাদের কোন রকম ছাড় দিবে না, তাই সঠিক সময়ের মধ্যে নিয়ম মেনে বাঁধগুলো তৈরী করার চেষ্ঠা করুন।
বাঁধ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী,উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি সাবেক অধ্যক্ষ ছায়াদুল কিবরিয়া, সংগঠনের সাধারন সম্পাদক বাহা উদ্দিন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!