1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দুই কোটিতে হায়দরাবাদে সাকিব আল হাসান

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮, ৭.০৮ এএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

অনলাইন::
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল সাকিব আল হাসান। তিনি সাত বছর খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। কেকেআরের সঙ্গে লম্বা সময় ধরে চলা এ বাঁধন শেষ পর্যন্ত ছিঁড়ে যায় এ বছর। কলকাতা ছেড়ে দেয় সাকিবকে।

সাত বছর পর আজ শনিবার আবার নিলামে নাম ওঠে সাকিবের। আইপিএলে এবারের আসরে তাকে দুই কোটি রুপিতে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তার আগের দল কলকাতা নাইট রাইডার্স আজ তাকে কেনার কোনো চেষ্টাই করেনি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন বাংলাদেশি কাটার বোলার মোস্তাফিজ।

আজকের নিলামে এ পর্যন্ত সর্বোচ্চ দাম ওঠেছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। ১২ কোটি ৫০ লাখ রপিতে তাকে কিনেছে রাজস্থান রয়্যালস। তবে অবাক করা খবর হল টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইলকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি কোনো দল। এখন পর্যন্ত তিনি অবিক্রিত আছেন।

আইপিএলের একাদশতম আসরের নিলাম শুরু হয়েছে আজ শনিবার। শেষ হবে কাল রোববার। আইপিএলের নিলামে উঠতে আগ্রহ প্রকাশ করা বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম বিসিসিআইকে পাঠিয়েছে বিসিবি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে এ তালিকায় রয়েছেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও আবুল হাসান রাজু।

উল্লেখ্য, গত আইপিএল মৌসুমে সাকিব কলকাতা থেকে পেয়েছিল ২ কোটি ৮০ লাখ রুপি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!