1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

৭৫ বছরে সুনামগঞ্জ সরকারি কলেজ: প্লাটিনাম জয়ন্তীর আহ্বায়ক কমিটি গঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮, ৩.৫৮ পিএম
  • ১০১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ২০১৯ সনে অনুষ্ঠিতব্য প্লাটিনাম উৎসব বিষয়ে বৃহষ্পতিবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট আইনজীবী এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরীকে আহ্বায়ক ও এডভোকেট রুহুল তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে শিক্ষাবিদ সঞ্চিতা চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মতবিনিময় সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ২০১৯ সনে ‘৭৫ বছরে সুনামগঞ্জ সরকারি কলেজ: প্লাটিনাম জয়ন্তী’ উদযাপিত হবে।
২৫ জানুয়ারি বৃহষ্পতিবার সন্ধ্যা সাতটায় শহিদ জগৎজ্যোতি পাঠাগারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন সাবেক হুইপ ও প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট ফজলুল হক আছপিয়া। মতবিনিময় সভা পরিচালনা করেন রুহুল তুহিন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী, এডভোকেট হোসেন তওফিক চৌধুরী, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, রনিজত দাস কটি, এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, এডভোকেট স্বপন কুমার দেব, এডভোকেট পীর মতিউর রহমান, এডভোকেট শহিদুজ্জামান চৌধুরী, এডভোকেট সালেহ আহমদ, এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, এডভোকেট খায়রুল কবির রোমেন, এডভোকেট মাসুক আলম, এডভোকেট শেরেনূর আলী, এটিএম হেলাল, নাদির আহমদ, এডভাকেট বোরহান উদ্দিন দোলন, এডভোকেট তৈয়বুর রহমান বাবুল, এডভোকেট হুমায়ূন কবির, ফৌজিআরা বেগম শাম্মী, এডভোকেট আব্দুল হক, কল্লোল তালুকদার চপল, হিরন্ময় রায়, এডভোকেট শামসুল আবেদিন, আশরাফ হোসেন লিটন, সাংবাদিক মাসুম হেলাল, শামস শামীম প্রমুখ।
সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ অনুষ্টানকে সফল করতে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!