1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তাহিরপুরে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের ফসলরক্ষার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮, ৩.৫৩ পিএম
  • ৩৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অবিলম্বে হাওরের ফসলরক্ষা বাধের সব প্রকল্পের কাজ শুরু, বাধরক্ষার কাজে সেনাবাহিনীকে যুক্ত করাসহ নানা দাবিতে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ তাহিরপুর উপজেলা কমিটি মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর সদর পূর্ববাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় কৃষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করতে হবে, বাঁধ নির্মাণ কাজ তদারিকতে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করতে হবে ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের কোনভাবেই পিআইসিতে রাখা যাবে না।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন, সদস্য শেখ কামাল পাশা, হুসাইন শরীফ বিপ্লব, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, নুরুল ইসলাম প্রমুখ। এ সময় আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা যুবলীগ নেতা নাজমুল হুদা সংগ্রাম, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম, রাজন চন্দ, আশরাফুজ্জামান ইমন, ধীমান চন্দ, প্রতীক হাসান নবী, বঙ্গবন্ধু পরিষদ উপজেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ উপজেলা যুগ্ম আহবায়ক রোমান আহমেদ তুষার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!