1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম উৎসব নিয়ে বৃহষ্পতিবার মতিবিনময়

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ৪.১২ পিএম
  • ৬৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কাল বৃহষ্পতিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ২০১৯ সনে অনুষ্ঠিত প্লাটিনাম উৎসবকে কেন্দ্র করে আজকের মতবিনিময় সভায় শিক্ষার্থীরা কর্মসূচি সফল করতে সৃজনশীল নানা পরিকল্পনা তোলে ধরবেন বলে জানা গেছে। সুনামগঞ্জ শহিদ জগৎজ্যোতি পাঠাগারে বৃহষ্পতিবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে প্রাণের অনুষ্ঠিতব্য মিলনোৎসবকে কেন্দ্র করে আজকের বৈঠকে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা সুনামগঞ্জে জড়ো হয়েছেন। আজকের মতবিনিময়সভায় তারা উৎসবকে কেন্দ্র করে নানা পরামর্শ দিবেন। জানা গেছে সবার সম্মতি থাকলে কাল প্লাটিনাম উৎসবের আহ্বায়ক কমিটি গঠিত হতে পারে। পরে এই আহ্বায়ক কমিটি বিভিন্ন উপকমিটি করে উৎসবকে সফল করতে নানা উদ্যোগ নিবে।
কলেজের প্রাক্তন ছাত্র এডভোকেট রুহুল তুহিন বলেন, আমরা প্রথম বৈঠক শেষে আজকের এই মতবিনিময়সভা ডেকেছি। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রবাসে থাকেন এমন অনেকও আমাদের সঙ্গে যোগাযোগ করে এই উৎসবে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। ঐতিহাসিক এই উৎসবকে সফল করতে নানা অঙ্গনের কীর্তিমানরা জড়ো হবেন। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্দীপনার হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!