1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোহনপুরে দেড় শতাধিক সরকারি বৃক্ষ নিধন: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুক্তিযোদ্ধার আবেদন

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ১০.০৬ এএম
  • ৪০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সরকারি একটি সড়কের প্রায় দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষ পরিবেশ আইন লঙ্গন করে কেটে ফেলার অভিযোগে সুনামগঞ্জ বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব ও ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র সদর উপজেলা আহ্বায়ক মালেক হুসেন পীর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত আবেদন জানিয়েছেন।
লিখিত আবেদনে মালেক হুসেন পীর অভিযোগ করেন, বাণীপুর-রাশনগর সরকারি সড়কের বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শতাধিক বৃক্ষ মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. নূরুল হকের নির্দেশে কেটে ফেলছেন তারই আতœীয় সাইদুল আমীন। পরিবেশ আইন লঙ্গন করে বৃক্ষনিধনের পর এই বৃক্ষ তারা নিজেরা নিয়ে গেছেন। গত কয়েকদিন বৃক্ষ নিধন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ এই পরিবেশ বিনাশী কার্যক্রমে এখনো বাধা দেয়নি। ওই চক্র এই সড়কের আরো গাছ কাটার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর বলেন, সাংগঠনিক কাজে আমি গত ২২ জানুয়ারি ওই এলাকায় গিয়ে দেখতে পাই হেফাজতে ইসলামের স্টাইলে কয়েকজন ব্যক্তি দেড় শতাধিক বৃক্ষ কাটছে। বৃক্ষ কাটার পর তারা ঠেলাগাড়ি করে সেগুলো পাচারও করছে। প্রকাশ্যে পরিবেশ বিনাশী এমন কা- দেখে আমার খারাপ লাগে। তাই নাগরিক দায়িত্ববোধ থেকেই আমি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ করেছি।
সুনামগঞ্জের রেঞ্জ অফিসার মো. হায়দার হোসেন বলেন, আমি অফিসের বাইরে থাকায় লিখিত অভিযোগের বিষয়টি জানিনা। তবে অভিযোগ করা হয়ে থাকলে অবশ্যই বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!