1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন: টুকু সভাপতি আমান সেক্রেটারি

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮, ১১.০২ এএম
  • ৫৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সফল সম্মেলন শেষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত এই কমিটিতে সভাপতি পদে আনফর আলী টুকু এবং সাধারণ সম্পাদক পদে আমান উল্লাহ আমানকে সভাপতি করা হয়েছে। এই দুই নেতা পরবর্তীতে জেলা কমিটির সঙ্গে পরামর্শ করে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করবে বলে সূত্র জানিয়েছে।
রবিবার জামালগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. কাউসার ও সাংগঠনকি সম্পাদক সুব্রত তালুকদার। সম্মেলনের উদ্বোধন করেন জেলা সভাপতি সুয়েব চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জুবের আহমদ অপু। উৎসবমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন হয়। রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, সম্মেলন শেষে আমরা রাতে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতের আনফর আলী টুকুকে সভাপতি এবং আমান উল্লাহ আমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছি। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!