1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জাতীয় আচার প্রতিযোগিতায় সেরা সুনামগঞ্জের পান্না

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ৮.১২ এএম
  • ৬০২ বার পড়া হয়েছে

অনলাইন::
প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা ২০১৭ এর চূড়ান্ত ফলাফলে সুনামগঞ্জের রন্ধনশিল্পী শরিফা আক্তার পান্না বর্ষসেরা নির্বাচিত হয়েছেন। গতকাল (শুকবার) রাতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেয়া হয়।
প্রথম আলো ও প্রাণ গ্রুপ যৌথভাবে প্রতিবছর আচার প্রতিযোগিতার আয়োজন করে। এতে টক, ঝাল, মিষ্টি ও সাধারণ- এই চারটি বিভাগ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে এবং সকল বিষয়ে যিনি সেরা তাকে জাতীয় পর্যায়ে বর্ষসেরার পুরস্কার প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালে শুরু হয় ১৮তম জাতীয় আচার প্রতিযোগিতা। গতকাল (শুকবার) রাতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়।
সুনামগঞ্জের রন্ধনশিল্পী শরিফা আক্তার পান্নার হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রেজুয়ানা চৌধুরী বন্যা। বর্ষসেরার পুরস্কার হিসেবে তাঁকে ক্রেস্ট, দুইলক্ষ টাকার চেক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় পান্না বলেন, এ পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত।
উল্লেখ্য যে, শরিফা আক্তার পান্না বৈচিত্রময় রান্না-বান্নায় পারদর্শী। বাঙালি রান্না ছাড়াও তিনি বিভিন্ন ধরনের থাই, চাইনিজ ও জাপানি রান্নায় অভ্যস্ত।
শরীফা আক্তার পান্নার এ সাফল্যে সুনামগঞ্জ মহিলা সমিতি, সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্র, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ পরিবার এবং অন্যান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!