1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ছাতকে হত্যা মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ৪.০০ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে সিএনজি চালিত অটোরিকশা চালক প্রণয় চৌধুরী পিয়াস হত্যার চাঞ্চল্যকর মামলার পরিকল্পনাকারী আলমগীর হোসেন নামের এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের টেকনিক্যাল মোড় এলাকা থেকে আসামী আলমগীর হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সে ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত রফিকুর রহমানের পূত্র।

ছাতক থানার এসআই শাহীন আলম জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এজহার নামীয় পলাতক আসামী আলমগীরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২০১৭ সনের ৬ আগস্ট অটোরিকশা চালক প্রনয় চৌধুরী পিয়াস (২০) সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে নিখোঁজ হয়। প্রনয় চৌধুরী উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের প্রনব চৌধুরী কুটুর ছেলে।

দৃর্বত্তরা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে খালের পানিতে ফেলে দেয়। ঘটনার ৪দিন পর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়আইল নামক স্থানে পানিতে ভাসমান অবস্থায় পিয়াসের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত চালক পিয়াসের পিতা বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরই স্থানীয় বিক্ষুদ্ধ এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, মোবাইল ট্রেকিং এর মাধ্যমে আসামী আলমগীরের অবস্থান সনাক্ত করা হয়। পিয়াস হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে আসামী আলমগীরসহ এই পর্যন্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!