1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জে প্রচীন সভ্যতা ও ঐতিহ্যের নিদর্শন নিয়ে স্বরস্বতী পূজার আয়োজন

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ২.২৪ পিএম
  • ৫৯১ বার পড়া হয়েছে

রাজন চন্দ::
সুনামগঞ্জের নতুন পাড়ায় জেলার সবচেয়ে আকর্ষনীয় ও প্রাচীন সভ্যতার ঐতিহ্য তুলে ধরে বিদ্যা ও সঙ্গীতের দেবী স্বরস্বতী পূজার আয়োজন করেছে ফ্রেন্ডস লোটাস গ্রুপ। চলতি সপ্তাহের সোমবার (২২ জানুয়ারি) এ পূজাটি অনুষ্ঠিত হবে।
ফ্রেন্ডস লোটাস গ্রুপের মুখপাত্ররা জানিয়েছেন, গ্রুফের ১০ বছর পুর্তি উপলক্ষ্যে বিশেষ আয়োজন হিসেবে প্রায় ৩ লক্ষাধিক টাকা ব্যায়ে এ পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পুজার বিশেষ আকর্ষন হিসেবে থাকছে বর্তমান প্রজন্মের সামনে প্রাচীন সভ্যতার প্রদর্শনী তুলে ধরা এবং সেই সাথে জমকালো সাজসজ্জা।
এ প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখতে পায়, ৪/৫ জন প্রতিমা কারিগর অত্যন্ত সুনিপুনভাবে রং তুলি দিয়ে স্বরস্বতী প্রতিমা সহ প্রাচীন সভ্যতার আমলের সিপাহী ও বিভিন্ন ধরনের প্রাচীন মুর্তির আকৃতি তুলে ধরে ১০ টি প্রতিমা তৈরী করেছেন। এ পুজাকে কেন্দ্র করে নতুনপাড়া সহ আশপাশ এলাকায় বাহারি সাজসজ্জা চলছে সেই সাথে পুজা মন্দিরের পাশে ও রাস্তায় সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। জানা যায়,পুজায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা দেয়ার জন্য ফ্রেন্ডস লোটাস গ্রুপের সদস্যরা সেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।
টাঙ্গাইল থেকে আসা প্রতিমার কারিগর আনন্দ পাল জানান, প্রায় মাস খানেক ধরে আমরা ৪ জন কারিগর দিন রাতে কাজ করে প্রাচীন আমলের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। আশা রাখছি সারা দেশের তুলনায় এই পুজাটিই হবে সবচেয়ে আকর্ষনীয় এবং ব্যায়বহুল।
ফ্রেন্ডস লোটাস গ্রুপের মুখপাত্র সঞ্জয় তালকুদার ও সুব্রত দাস বলেন, ১০ বছর পুর্তি উপলক্ষ্যে আমাদের এই ফ্রেন্ডস লোটাস গ্রুপ এ বছর এমন একটি স্বরস্বতী পূজার আয়োজন করছি যা সারা দেশব্যাপী আলোচিত হয় সেই সাথে সুনামগঞ্জের সুনাম যেন সংস্কৃতির দিক দিয়ে আরো এগিয়ে যায়।
সুনামগঞ্জ সরকারি কলেজের বি কম শেষ বর্ষের ছাত্র সুদীপ তালকদার মুন জানান, আমার বাড়ি তাহিরপুরে কিন্তু স্বরস্বতী পুজার পুষ্পাঞ্জলি গ্রহন করার জন্য আমি এ পুজায় অংশগ্রহন করব। এবং আমার সাথে অনেক বন্ধুরাও এ আকর্ষনীয় পুজাটি দেখার জন্য সুনামগঞ্জ যাবে।
সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সনাতন ধর্মের অনুসারিরা সারাদেশ ব্যাপী এ পূজার আয়োজন করেন।
সুামগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ শহীদুল্লাহ জানান,স্বরস্বতী পূজাকে কেন্দ্র করে পুরো জেলা শহরে পুলিশ বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যাবস্থা থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!