1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে কলেজছাত্রীকে আটকে রেখে র্ধষণ, শাবি ছাত্র গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ৪.৩১ পিএম
  • ৬৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বিয়ের প্রলোভনে আটকে রেখে সুনামগঞ্জের এক কলেজছাত্রীকে সিলেট এনে ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সিলেটের আখালিয়া এলাকার একটি মেস থেকে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয় বলে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল্লাহ জানান।

এ ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই কলেজছাত্রী।

গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম সুনামগঞ্জের কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি এলাকার মৃত আকরম আলীর ছেলে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র তিনি।

রবিবার বিকালে আদালতের মাধ্যমে সাইফুলকে কারাগারে; আর মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি শহিদুল্লাহ জানান, তিন বছর ধরে সাইফুলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১ জানুয়ারি সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার এলাকা থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যান সাইফুল।

“পরে তিনদিন মেয়েটিকে সিলেটের আখালিয়া একটি মেসে আটকে রেখে ধর্ষণ করেন এবং শনিবার বিকালে সুনামগঞ্জ শহরে ফেলে রেখে পালিয়ে যান।”

মেয়েটি ওইদিন রাতেই সুনামগঞ্জ সদর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!