1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে গ্রাম পুলিশদের বেতন স্কেলের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ৪.২৫ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশরা ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সমস্কেল বাস্তাবায়ের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছেন। রবিবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন জামালগঞ্জ শাখার উদ্দ্যেগে মানববন্ধনে উপজেলার ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশ, দফাদার, মহল্লাদারগণ অংশগ্রহণ করেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, জামালগঞ্জ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, শামছুন্নুৃর মিয়া, কাশেম আলী, চিত্তরঞ্জন, শরফুল বেগম, লক্ষী রানী, অনিমা দাশ প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশে ৬৮ হাজার গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা নিয়জিত ৪৬৮৭০ জন গ্রাম পুলিশ কর্মরত আছেন। ব্রিটিশ আমল থেকে বিরামহীন ভাবে এই দায়িত্ব ্পালন করেও কোন বেতন স্কেল বাস্তাবায়ন হয়নি। ৫৯ বছর চাকুরীর পর মাত্র ৬০ হাজার টাকা নিয়ে অবসর গ্রহণ করতে হয়। দ্রব্যমূল্যে উর্ধ্ব গতির কারণে জীবন যাত্রা এখন মানবেতর। ১৯৬৮ সনের গ্রামপুলিশের জন্য ১০০ টাকা ধার্যকৃত বেতন স্কেলের নিদের্শ বাস্তাবায়ন হয়নি, ১৯৭৬ সনেও জারি করা নির্দেশও বাস্তাবায় হয়নি। ২০০৮ সনে গ্রাম পুলিশদের বেতনস্কেল ১ কোটি টাকা কল্যান তহবিল এর সিদ্ধান্ত নিয়েও বাস্তাবায়ন হয়নি। ২০১৩ সালে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে হতে গ্রাম পুলিশ চাকুরী বিধিমালা খসড়া প্রনয়ণ করেও বাস্তাবায়িত হয়নি। সেই বিধি মোতাবেক সরকার পে-কমিশন বেতনস্কেল প্রদানের জন্য সুপারিশ করে ৪র্থ শ্রেণীর কর্মচারী সম এবং সর্ব নি¤œ বেতনস্কেল ৮২০০ টাকা সুবিধা দিলেও তাতে আমাদের গ্রামপুলিশের বেতন স্কেল অর্ন্তভূক্ত হয়নি। গ্রামাপুলিশের জন্য মাত্র ১৯০০ টাকা থেকে ৩৪০০ টাকার মধ্যেই সীমা বদ্ধ থেকে যায়। গত ৯ ফেব্রুয়ারী ১৭ ইং তারিখে মহান সংসদে উত্তাপিত গ্রামপুৃলিশের বেতন বৃদ্ধি ও জাতীয় করণে বিলটি উত্তাপন করলেও তা বাস্তবায়িত হয়নি। ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের সমস্কেল বেতন স্কেল ও জাতীয় করণের জন্য প্রধান মন্ত্রীন কাছে আকুল আবেদন জানাই। মানববন্ধন শেষে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান ও জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসানের কাছে স্বারকলিপি প্রাদান করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!