1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

নির্বাচনের ব্যাপারে সংলাপের প্রয়োজনীয়তা দেখছি না : সেতুমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ৩.৩১ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

অনলাইন::
সংকটকালীন পরিস্থিতিতে সংলাপ হতে পারে, তবে আগামী নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। আজ শনিবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপ কেন হবে না, প্রয়োজন হলে হবে। কিন্তু এখন নির্বাচনের ব্যাপারে সংলাপের প্রয়োজনীয়তা দেখছি না। নির্বাচনের জন্য সংবিধানে যে পথ রয়েছে, সেই অনুযায়ী নির্বাচন হবে।’

আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে আবারো মহাভুল করবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ীই হবে আগামী নির্বাচন এবং তা হবে নির্বাচন কমিশনের অধীনে।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে এবার কোনো আগুন-সন্ত্রাস হলে বাংলাদেশের জনগণ বিএনপিকে মাঠেই প্রতিরোধ করবে। এ জন্য কোনো সংলাপের প্রয়োজন হবে না। এবার আর কোনো অচলাবস্থা জনগণকে দিয়ে তৈরি করতে পারবে না তারা। আগুন-সন্ত্রাস করে তারা যে ভুল করেছে, সেই ভুলের মাসুল তাদের আরও অনেক দিন দিতে হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!