1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ভারতের রাস্তা ব্যবহার করতে পারবে বাংলাদেশ বিজিবি

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ২.৩৪ পিএম
  • ৬৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
ভারতের অভ্যন্তরে সেদেশের মালিকানাধীর রাস্তা ব্যবহার করতে পারবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দূর্গম এলাকাগুলোতে টহল দেয়ার জন্য ভারতের কিছু রাস্তা ব্যবহার করা যাবে। রবিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দুই দেশের বৈঠক শেষে দেশে ফিরে গণমাধ্যমে বিফ্রিংকালে এ কথা জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে এসময় দাবি করেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশে যেসব সীমান্ত এলাকায় রাস্তা নেই, সেসব এলাকায় আমাদের বিজিবিদের ভারতের রাস্তা ব্যবহার করার জন্য প্রস্তাব করা হলে, তাতে ভারত সম্মত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ভারত সরকারকে বলেছি। প্রতিদিন বাংলাদেশ থেকে শত শত মানুষ চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ নানা কাজে ভারতে যান। অনুরোধে সাড়া দিয়ে ভারত ভিসা সহজীকরনের আশ্বাস দিয়েছে। বিশেষ করে বয়স্ক এবং মুক্তিযোদ্ধাদের ভিসা সহজীকরণের ওপর বেশি গুরুত্ব দেবেন তারা। এটা দ্রুত বাস্তবায়ন হবে।

বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে ভারত কী ধরনের সহযোগিতার করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে সব ধরনের সহযোগিতা করবে ভারত। শুধু জঙ্গি হামলা নয়, বাংলাদেশে যখন যা সহযোগিতার প্রয়োজন হবে ভারত সেব ক্ষেত্রে সহযোগিতা করবে। জঙ্গিদমনে বাংলাদেশ একা নয়, পাশে ভারত আছে বলেও জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, গত দুই বছরে সীমান্তে হত্যাকা- বড়েছে। আমরা বিএসএফের হত্যাকা- বন্ধের বিষয়টি আলোচনায় এনেছি, তারা রাজি হয়েছে। হত্যাকা-ের সংখ্যা শূন্যে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সীমান্তে হত্যাকা-ের পরিসংখ্যান আমরা ভারত সরকারের কাছে দিয়েছি। মাদক-চোরাচালান বন্ধে আমরা ভারতে প্রস্তাব দিয়েছি, তাতেও তারা সম্মত হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!