1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

সাংবাদিক নেসারুল হক খোকনকে হুমকির প্রতিবাদে দিরাইয়ে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮, ১১.৩০ এএম
  • ৭৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ঢাকা রিপোর্টার্স সমবায় সমিতির সভাপতি দৈনিক যুগান্তরের সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হক খোকন ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক আব্দুল্লাহ তুহিনকে সদ্য প্রত্যাহারকৃত ডিআইজি মিজানুর রহমান কর্তৃক হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। শুক্রবার বেলা ২ ঘটিকায় দিরাই প্রেসক্লাবের উদ্যোগে থানা রোডস্থ দিরাই প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করা হয়। প্রেসক্লাব সহ সভাপতি সোয়েব হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন জাসদ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাতীয় সমাজ তান্ত্রিকদল (জেএসডি) সুনামগঞ্জ জেলা নেতা মোজাম্মেল হক, জাতীয়পার্টি শাল্লা উপজেলা শাখার সভাপতি দুলদুল চৌধুরী, জাতীয়পার্টি দিরাই উপজেলা শাখার সাধরাণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কাজী সমিতির সভাপতি কাজী নুরুল আজিজ, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কমিটির সদস্য শাহীন আলম, প্রভাষক মুস্তাহার মিয়া, প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, সদস্য ইমরান হোসেন, জাকারিয়া হোসেন জুসেফ, মাওলানা শাহ আলম, ব্যবসায়ী লালন মিয়া, সারোয়ার আহমেদ, আক্কাস মিয়া, জুয়েল মিয়া, রুকনুজ্জামান জৌহুরী, লিক্সন আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, শ্রমিক নেতা কপিল উদ্দিন, কলেজ ছাত্র হাফিজ ইউসুফ মিয়া, সুহেল মিয়া, আল মামুন প্রমুখ। বক্তারা বলেন একজন বিতর্কিত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশ করার কারণে তাকে প্রত্যাহার করে নেয়ার পর ঐ পুলিশ কর্মকর্তা কর্তৃক প্রতিবেদন প্রকাশকারী সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে তিনি জগন্য অপরাধ করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!