1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কমরেড রহমান মিজানের দাফন সম্পন্ন: কেন্দ্রীয় ও জেলা নের্তৃবৃন্দের শ্রদ্ধা জ্ঞাপন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮, ১২.৩৭ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের দোওজ গ্রামের বাসিন্দা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রহমান মিজান আর নেই-সোমবার সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। –ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি তার স্ত্রী দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে মারা যান। মঙ্গলবার বেলা ২টায় দোওজ গ্রামের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার মরদেহে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক কমরেড চিত্যরঞ্জন তালুকদার, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন সুমন, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক,যুব ইউনিয় এর জাতীয় পরিষদ সদস্য ও দিরাই কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নিরঞ্জন দাস খোকন, উদীচী সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দেবব্রত চৌধুরী দোলন, শাহজালাল সুমন,তারেক চৌধুরী,আসাদ মনি,বদরুজ্জামান, প্রদীপ রায়, নরায়ন দাস প্রমুখ। রহমান মিজান মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবাদি,আপোষহীন ও প্রগতিশীল রাজনৈতিক চিন্তার অধিকারী ছিলেন, নীতি আদর্শকে কখনও তিনি জলাঞ্জলী দেননি। ছাত্র জীবনে তিনি বাসদ ছাত্রলীগ করতেন । পরবর্তিতে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। জীবদ্দশায় রহমান মিজান দিরাইয়ের সাংস্কৃতিক অঙ্গনকে জাগিয়ে তুলার নেতৃত্ব দিয়ে গেছেন।
দিরাই প্রেসক্লাবের শোক:
কমরেড রহমান মিজানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্ত্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দিরাই প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সহ সভাপতি সোয়েব হাসান ও সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী,কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাসসহ প্রেসক্লাবের বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!