1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

কমরেড রহমান মিজান আর নেই, নিজ গ্রামে সমাহিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮, ১২.৩৩ পিএম
  • ৬৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের প্রগতিশীল আন্দোলনের প্রিয় মুখ, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহমান মিজান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ১ কন্যা সন্তান রেখে মারা যান। সোমবার সন্ধ্যায় দিরাইয়ে দৌওজ গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। মঙ্গলবার দুপুরে যানাজা শেষে গ্রামের কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
রহমান মিজান বাসদ রাজনীতির একজন সাহসী ছাত্র নেতা ছিলেন। পরবর্তীতে তিনি কমিউনিস্ট পার্টির রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘদিন সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তৃণমূলেও সমাজতন্ত্র কায়েম করতে ছুটে বেড়িয়েছেন। নির্লোভ এই রাজনীতিক নিঃস্ব অবস্থায়ই চলে যেতে হয়েছে।
কমরেড রহমান মিজানের মৃত্যুতে শোক জানিয়েছেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, সভাপতি ম-লির সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, সিপিবি সিলেটের সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমেদ, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক চৌধুরী প্রমুখ।
এদিকে রহমান মিজানের বিদায় যাত্রায় সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ তার গ্রামের বাড়িতে গিয়ে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!