1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা

তিন দফা দাবিতে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮, ১০.০৬ এএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অবিলম্বে হাওরের ফসলররক্ষা বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণে সেনাবাহীনর অর্ন্তভুক্তি ও দুর্নীতিতে অভিযুক্তদের প্রকল্প বাস্তবায়ন কমিটিতে (পিআইসি) স্থান না দেওয়ার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন।
মনববন্ধনে বক্তারা বলেন, বিগত বছর দুর্নীতির কারণে সময় মতো বাঁধ নির্মাণ না হওয়ায় সুনামগঞ্জের হাওরের শতভাগ কৃষকের বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে। কৃষকের এই ক্ষত এখন শুকায়নি। আগামী মওসুমেও যদি মানবসৃষ্ট কারণে কৃষকের ফসল রক্ষা করতে আমরা ব্যর্থ হই তবে এ অঞ্চলে বিপর্যয় নেমে আসবে। তাই অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নিয়ে দ্রুত বাঁধ নির্মাণের কাজ শুরু করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি বজলুল মজিদ চৌধুরীর খসরু, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সুজনের জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, সংগঠনের সহসভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার,সুখেন্দু সেন,কৃষি বিষয়ক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, কার্যকরি পরিষদ সদস্য অধ্যক্ষ রবিউল ইসলাম, ইয়াকুব বখত বহলুল, ডা. মোর্শেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, কুদরত পাশা, দফতর সম্পাদক মাসুম হেলাল, বাঁধবিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, সালেহীন চৌধুরী শুভ, শহীদনূর আহমেদ প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!