1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

ছাত্র লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: আরিফের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শেষে কেক কাটলেন মন্ত্রী মান্নান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮, ১.৪৭ পিএম
  • ৬০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভক্তির মাধ্যমে পালন করেছে জেলা ছাত্র লীগ। বিকেলে জেলা ছাত্র লীগের আহ্বায়ক আরিফ উল আলম, যুগ্ম আহ্বায়ক মাসকাওয়াত জামান ইন্তি ও আশিকুর রহমান রিপন এবং সদস্য আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন গ্রুপ জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিতে ছাত্রলীগের প্রাক্তর নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ অংশ নেন। ঐতিহ্য যাদুঘর থেকে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে ফের ঐতিহ্য যাদুঘরে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। র‌্যালিতে প্রায় সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেন। তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেধে এবং বিশাল জাতীয় পতাকা নিয়ে র‌্যালি বের করেন।
র‌্যালিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র লীগ নেতা সাজিদুর রহমান, সাবেক ছাত্র লীগ নেতা ও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী প্রমুখ।
বিকেলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে নিয়ে ৭০তম জন্মদিনের কেক কাটেন ছাত্র লীগের আহ্বায়ক আরিফ উল আলম। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান সেলিম, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী প্রমুখ।
এদিকে দুপুরে জেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক কিরণ, যুগ্ম আহ্বায়ক জিসান এনায়েত রেজা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর কান্তি দের নেতৃত্বাধীন গ্রুপ শহরে র‌্যালি বের করে। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সভায় মিলিত হয়। তবে জেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা কোন পক্ষের কর্মসূচিতেই অংশ নেননি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!