1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮, ২.৪০ পিএম
  • ৫৫৪ বার পড়া হয়েছে

অনলাইন:
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ৪ জানুয়ারি বৃহস্পতিবার মারিয়া মান্ডার দল এবং নেপথ্যের নায়ক কোচ গোলাম রব্বানী ছোটনকে গণভবনে সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ২৪ ডিসেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ সাফ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন শামসুন্নাহার।

জানা গেছে, সংবর্ধনার পাশাপাশি দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হবে ১ লাখ টাকা। গণভবনে বৃহস্পতিবার বিকাল ৩টায় শুরু হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্রীড়া প্রেমের কথা কারও অজানা নয়। সুযোগ পেলেই খেলার মাঠে চলে যান তিনি। এবার দেশের জন্য সম্মান এনে দেওয়া মারিয়া বাহিনীও তার স্নেহধন্য হতে যাচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!