1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

কালের কণ্ঠের মুক্তিযোদ্ধা সম্মাননা পাচ্ছেন সাধন ভদ্র

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮, ৭.৩৮ এএম
  • ৫৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্মাননার জন্য মনোনীত হলেন সুনামগঞ্জ শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা মুুক্তিযোদ্ধা সুশান্ত রঞ্জন ভদ্র (সাধন ভদ্র)। কালের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক কথাসাহিত্যিক মোস্তফা কামাল স্বাক্ষরিত একটি পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ১০ জানুয়ারি কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাধন ভদ্রসহ বাংলাদেশের ১৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীসহ বিশিষ্টজনরা থাকবেন।
গত ১৪ ডিসেম্বর জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় ‘টেংরাটিলার গোলাগুলি কানে বাজে আজও’ শিরোনামে কালের কণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীমে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে এই অগ্রপথিক যোদ্ধার যুদ্ধ দিনের অম্লান স্মৃতিকথা উঠে আসে। এই প্রতিবেদনের প্রেক্ষিতে কালের কণ্ঠ কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধ সুশান্ত রঞ্জন ভদ্রকে সম্মাননার জন্য মনোনীত করে। সোমবার রাতে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সুশান্ত রঞ্জন ভদ্রের হাতে কালের কণ্ঠের সম্মাননা সংক্রান্ত পত্রটি তোলে দেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাবেক সদস্যসচিব মালেক হুসেন পীর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ প্রমুখ।
উল্লেখ্য এর আগেও জাতীয় দৈনিক কালের কণ্ঠে সংবাদ প্রকাশের ফলে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা পান মোহনপুর গ্রামের মুক্তিযোদ্ধা শমির উদ্দিন, শহিদ মাতা মজবুল নেসা, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা কাকন বিবি ও দিপ্তি রাণী দে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!