1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দফতর পাচ্ছেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮, ২.০০ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনলাইন:
নতুন বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার আকার বাড়ল। এ দফায় যোগ হলো আরও চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রী।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান।

জানা গেছে, শপথ নেওয়া চার মন্ত্রী, প্রতিমন্ত্রীর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র চন্দ ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন। এ ছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে। তা ছাড়াও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আইসিটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার।

এর আগে ২০১৫ সালের ১৪ জুলাই মন্ত্রিসভায় রদবদল আনা হয়। সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম বিএসসিকে পূর্ণমন্ত্রী করা হয়। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তারানা হালিম ও লালমনিরহাট-২ এর সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!