1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

সুনামগঞ্জের সন্তান নজিবুর রহমানকে জন্মদিনে মুখ্য সচিবের দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১.২৩ এএম
  • ৬০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের আলোকিত সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের জন্মদিন আজ। এই দিনে জাতির এই সুসন্তানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। জাতির জনকের কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জন্মদিনে বিরলতম এই উপহার পেয়ে সজ্জন এই কর্মকর্তা খুশি। বিশেষ করে সুনামগঞ্জের আলোকিত সন্তান হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তাকে পদায়ন করায় এই এলাকার সাধারণ মানুষও খুশি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নজিবুর রহমানকেও অভিনন্দন জানিয়েছেন। তাঁর নিয়োগের বিষয়টি আজই প্রজ্ঞাপন হিসেবে জারি করেছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ লাভের পর নজিবুর রহমান তাঁর ফেইসবুকে রবিবার বিকাল ৩টায় একটি স্টেটাস দিয়েছেন। স্টেটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তাঁর মুখ্য সচিব হিসেবে নিয়োগ প্রদান করেছেন। জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, দেশরত্ম, ‘মাদার অব হিউমিনিটি’ এর সরাসরি তত্ত্বাবধানে কাজ করার জন্য এটি একটি বিরল সুযোগ। এ সুযোগ প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য দিক নির্দেশনা এবং মাননীয় অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রাজ্ঞ তত্ত্বাবধান এবং সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং মাঠ প্রশাসনসহ সকল অংশীজনদের সহায়তায় উদ্ভাবনী পদ্ধতিতে আমরা সারাদেশে রাজস্ব এবং ব্যবসা-বিনিয়োগ বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠায় সাফল্য অর্জন করেছি।
সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় রাজস্ব আহরণে সাফল্য টি-টুয়েন্টি ম্যাচ জয়ের মত। জনকল্যাণে সংগৃহীত রাজস্বের সদ্ব্যবহার করে ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে আমাদেরকে টেস্ট ক্রিকেটের মত সকলকে নিয়ে টীম ওয়ার্ক করতে হবে এবং বহুদুর যেতে হবে। এ যাত্রা আমাদের জয়যাত্রা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এজন্য সকলের অব্যাহত সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
তাঁর এই স্টেটাসে অনেকেই শেয়ার, লাইক ও কমেন্ট করেছেন।
উল্লেখ্য নজিবুর রহমান সুনামগঞ্জের ছাতক উপজেলার গণেশপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে এলাকায় সমাদৃত। কর্মক্ষেত্রে একজন দক্ষ, সৎ ও নির্লোভ কর্মকর্তা হিসেবে তার আলাদা সুনাম রয়েছে। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় দেশে রাজস্ব বান্ধব সংস্কৃতি গড়ে তোলতে অক্লান্ত কাজ করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!