1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

কলেজ শিক্ষক জুয়েলের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ৯.৫৯ এএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সুনামগঞ্জ জেলা শহরে মানবনন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে ‘সর্বস্তরের ছাত্র-শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ’ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে প্রভাষক জুয়েলের খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।
মানববনন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পিটিআই সুপার গোলাম মোস্তফা, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুজনের জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, নিহতের ভাই প্রভাষক সুয়েবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর পূর্ব বিরোধের জের ধরে ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় খুন হন জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু তৌহিদ জুয়েল। এ ঘটনায় প্রভাষকের প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে আসছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!