1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

স্কুলছাত্রী মুন্নি হত্যা: ঘাতক এহিয়াকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭, ১.৫৯ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী মুন্নির ঘাতক এহিয়া সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সিলেটের জালালাবাদ থানার একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাই সে খুনের কথা স্বীকার করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পুলিশ সুপার বরকত উল্লাহ খান এ নিয়ে তার কার্যালেয় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন এহিয়া সরদার প্রাথমিক জিজ্ঞাসায় জানিয়েছে সে একাই হত্যাকা- ঘটিয়েছে। প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার জানান বখাটে এহিয়াকে ধরতে ঘটনার পরদিন সকাল থেকেই পুলিশের ৫টি টিম মাঠে নামে। তারা সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, ঢাকায় অভিযান চালান। ৫দিন পপর অবশেষে বুধবার রাতে সিলেটের জালালাবাদ থানার দরশনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এহিয়াকে ধরতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে বলে জানান পুলিশ সুপার।
গত ১৬ ডিসেম্বর রাতে দিরাই পৌর শহরে আনোয়ারপুরে নিজ বসতঘরে বখাটে এহিয়ার ছুরিকাঘাতে মারা যায় মুন্নি। বখাটে এহিয়ার বাড়ি একই উপজেলার সাকিতপুর গ্রামে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর নিহতের মা রাহেলা বেগম বাদী হয়ে এহিয়া সরদারসহ দুজননের নামোল্লেখ করে মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!