1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

স্কুলছাত্রী মুন্নির হত্যার প্রতিবাদে দিরাই ও সুনামগঞ্জে মানবন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ১.২৭ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি ঃ-
দিরাইয়ে স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নি হত্যাকান্ডের প্রতিবাদে সুনামগঞ্জ ও দিরাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে খেলাঘর এই কর্মসূচি পালন করে। এদিকে একই সময়ে দিরাইয়েও স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে উদীচী শিল্পী ঘোষ্ঠী দিরাই উপজেলা শাখা। সংগঠনের সভাপতি নারায়ন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবির দেব শাওনের পরিচালনায় মান্বন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যাক্তিত্ব হুমায়ূন কবির তালুকদার, মাটিয়াপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আজিজ চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম চন্দ্র রায়, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, সদস্য জাকারিয়া হোসেন জুসেফ, সংস্কৃতিক কর্মী ইসলাম উদ্দিন, সুমন মিয়া প্রমুখ।
এদিকে সুনামগঞ্জ শহরের খেলাঘরের মানববন্ধনে বক্তব্য রাখেন বিজন সেন রায়, ইকবাল কাগজী, এনাম আহমেদ, রাজু আহমেদ প্রমুখ।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর রাত ৮টার দিকে পৌর সদরের মাদানী মহল্লার নিজ বাসভবনে কথিত বখাটে ইয়াহিয়া সরদারের ছুরিকাঘাতে আহত হয়ে হাসাপাতালে নেয়ার পথে মারা যান দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হুমায়রা আক্তার মুন্নি। ১৮ ডিসেম্বর নিহত মুন্নীর মা বাদী হয়ে দিরাই থানায় ইয়াহিয়া সরদার ও তানভীর চৌধুরীর নাম উল্লেখ করে দিরাই থানায় মামলা দায়ের করেন। ঐদিনই পুলিশ তানভীর চৌধুরীকে গ্রেফতার করে। প্রধান আসামী ইয়াহিয়কে গ্রেফতারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!