1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

আজন্ম মানুষের কল্যানেই কাজ করে গেছেন সুরঞ্জিত সেনগুপ্ত: দিরাইয়ে প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ৩.১৬ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

আবু হানিফ চৌধুরী::
হাওরের কাঁদা মাটির ঘ্রাই আর কৃষক, শ্রমিক আপামোর জনতার ভালবাসা হৃদয়ে লালন করে অজপাড়াগাঁও থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভাটির জনপদকে যারা পরিচিত করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। একাত্তরের স্বাধীনতা সংগ্রামে সাবসেক্টর গঠন করে তার নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতাকে তরান্বিত করে ছিলেন তিনি। দেশের সামাজিক, সাংবিধানিক প্রতিটি ক্রান্তীকালেই অগ্রণী ভ’মিকা পালন করে গেছেন। জীবনের শেষ সময়ে এসে সংবিধান সংশোধনের মাধ্যমে বাঙ্গালী জাতিকে কলঙ্কমুক্ত করার কাজটুকুও শেষ করে গেছেন। আজন্ম সাধারণ মানুষের কল্যানেই কাজ করে গেছেন।
সোমবার সন্ধা ৬ঘটিকায় দিরাই প্রেসক্লাবের সামনে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে ভাটি উন্নয়ন সংসদ কর্তৃক প্রকাশিত ভাটির কন্ঠের সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণ সংখ্যা প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ভাটি উন্নয়ন সংসদের সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের সভাপতি আলহাজ আতাউর রহমানের সভাপতিত্বে ও ভাটি উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সরদার এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়ের মিয়ার যৌথ পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যডভোকেট সোহেল আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও এডিশনাল পিপি অ্যডভোকেট সামছুল ইসলাম, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা তোরণ মিয়া, দিরাই পৌরসভার প্যানেল মেয়র ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক বিশ^জিত রায় ভিপি বিশ^, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন দাস, যুবলীগ নেতা মোহন চৌধুরী, সাংবাদিক খালেদ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নোমান আহমেদ, ইকবাল সরদার, সুয়েব চৌধুরী, মোঃ রাজীব চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের যুগ্ম আহ্বায়ক কাউন্সলর সবুজ মিয়া, মিজানুর রহমান, লালন মিয়া, কামরুজ্জামান, সারোয়ার আহমেদ, দেভাশীষ রায় রিঙ্কু, রাহাত মিয়া রাহাত। স্বাগত বক্তব্য রাখেন ভাটি উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জিত বর্মন। পরে সকল অতিথিবৃন্দ একযুগে ভাটিরকণ্ঠ “সুরঞ্জিত সেনগুপ্ত” স্মরণ সংখ্যাটির মোড়ক উম্মোচন করেন। সমাবেশ সফল ও স্মার্থক করার জন্য সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সকল সদস্য বৃন্দকে ফুলের মালা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাটি উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!