1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জানুয়ারিতে বাজারে আসছে ‘ইউরো গ্যাস’

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭, ৬.১৭ এএম
  • ৯১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আগামী নতুন বছরে দেশের বাজারে আসছে ইউরোপিয়ন প্রযুক্তিতে প্রস্তুতকৃত এলপিজি গ্যাস ‘ইউরো গ্যাস’। সর্বোচ্চ নিরাপত্তা, সাশ্রয়ী, সঠিক ওজন, সর্বোত্তম গ্রাকসেবা নিয়ে বাজারে আসার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে জানুয়ারি মাসেই সারা দেশে বাজারজাতের লক্ষ্যে ইতোমধ্যে ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইউরো-পেট্টো প্রোডাক্ট লি. নামের একটি বহুজাতিক প্রতিষ্ঠান এই এলপিজি গ্যাস বাজারজাত করবে।
সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক মান সম্পন্ন এবং আমেরিকান উঙঞ৫ইঅ-২৪০ স্ট্যান্ডার্ডে তৈরি আমদানীকৃত সিলিন্ডারে দেশের অত্যাধুনিক বোতলজাত করে বাজারজাত করা হবে। সারাদেশে ইউরো গ্যাসের নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নানা পরিকল্পনা গ্রহণ করেছে। জনবল নিয়োগসহ ইতোমধ্যে দেশজুড়ে পরিবেশক নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে।
ইউরো-পেট্টো প্রোডাক্ট লি. এর অন্যতম পরিচালক সজীব রঞ্জন দাশ বলেন, সর্বোচ্চ নিরাপত্তা, সাশ্রয়ী, সঠিক ওজন, সর্বোত্তম গ্রাকসেবা নিয়ে বাজারে আসার ঘোষণা দিতে আগামী জানুয়ারি মাসেই আমরা বাজারে আসছি। গ্রাহকরা নিরাপদে যাতে ব্যবহার করতে পারেন সেজন্য ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যেই গ্রাহকরা নিশ্চিন্তে ও নিরবচ্ছিন্ন এই সেবা নিতে পারবেন। বাজারজাতের লক্ষ্যে সারাদেশে পরিবেশক নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!