1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদীভাঙ্গন রোধে পাউবো বরাবর আবেদন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭, ১২.২৮ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরতলির ইনাতনগর গ্রাম সুরমা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে পানি উন্নয়ন বোর্ড বরাবরে আবেদন করেছে গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে গ্রামের পক্ষে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আজাদ মজিবুর রহমান এই দাবিতে একটি লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, গত কয়েক বছর ধরে সুরমা নদীর ভাঙ্গনের মুখে পড়েছে ইনাতনগর গ্রামটি। সম্প্রতি গ্রামের চলাচলের প্রধান রাস্তাঘাট সুরমার ভাঙ্গনে বিলীনের পথে। গ্রামের ঐতিহ্যবাহী গুম্বজঅলা জামে মসজিদটিও যে কোন সময় নদী ভাঙ্গনে বিলীন হতে পারে। তাছাড়া নদী ভাঙ্গনের হুমকিতে গ্রামের অন্তত ২০০ পরিবারের ঘরবাড়ি এখন চরম হুমকিতে রয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধে উদ্যোগ নেওয়া না হলে ঐতিহ্যবাহী গুম্বুজঅলা জামে মসজিদসহ গ্রামের বেশিরভাগ ঘরবাড়িই নী গর্ভে হারিয়ে যেতে পারে।
আবেদনকারী মো. আজাদ মজিবুর রহমান বলেন, চোখের সামনে একের পর এক বাড়িঘর সুরমা নদীতে ভেঙ্গে পড়ছে। রাস্তাঘাট ও মসজিদটি হুমকির মুখে। এই অবস্থায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। আমি আবেদনের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মহোদয়েরও সুপারিশ দিয়েছি। অবিলম্বে জরুরি ভিত্তিতে ভাঙ্গনরোধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!