1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শহর সমাজসেবা ‘সমন্বয় পরিষদ’র নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক শামীম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭, ১২.২২ পিএম
  • ৫১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সুনামগঞ্জ জেলা শহরের নিবন্ধিত সংগঠনগুলোর সমন্বয়ে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহর সমাজসেবা কার্যালয়ে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিবন্ধিত সংগঠনগুলোর ভোটারদের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বপ্নডানার জাহাঙ্গীর আলম। সহ-সভাপতি পদে সুনন্দার প্রতিমা অলক চক্রবর্তী ও তাজুল ইসলাম তারেক নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদকের একটি পদে রানার এইডের শামস শামীম বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কোষাধক্ষ্য পদে আব্দুল মোতালেব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে মিজানুল হক সরকার, প্রচার ও গণসংযোগ সম্পাদক পদে আবুল মনসুর জমসেদ এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক পদে সামিনা চৌধুরী মনি নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার নূরুর রব চৌধুরী নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচন পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচাল খান মোতাহের হোসেন, সহকারি পরিচালক মো. ইব্রাহিম আল মামুন মোল্লা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী, সদর উপজেলা সমাজসেবা অফিসার ও নির্বাচন কমিশনার মো. নাজমুল হোসেন, নির্বাচন কমিশনার মো. শফিউর রহমান। প্রধান নির্বাচন কমিশনারকে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করেন বিশিষ্ট আইনজীবী সালেহ আহমেদ।
সমন্বয় পরিষদের সদস্য পদে পরবর্তীতে সুনামগঞ্জ পৌর পরিষদ একটি ও জেলা প্রশাসক ৫টি পদে সদস্য মনোনীত করবেন। সাধারণ সম্পাদক পদে পদাধিকার বলে শহর সমাজসেবা কর্মকর্তা নির্বাচিত হবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!