1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সমাজের সবক্ষেত্রেই এগিয়ে গেছে নারীরা

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭, ৩.৩৯ পিএম
  • ৭০২ বার পড়া হয়েছে

অনলাইন::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের মেয়েরা সবখানে স্থান করে নিয়েছে। তারা এখন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাইলট হিসেবেও কাজ করছে। সমাজের সবক্ষেত্রেই তারা এগিয়ে গেছে।’ শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বেগম ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি একথা বলেন।
এদিন উদযাপিত হচ্ছে রোকেয়া দিবস। এ উপলক্ষে রোকেয়া পদক-২০১৭ প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। তার ভাষ্য, ‘সচিব, এসপি থেকে শুরু করে সশস্ত্র বাহিনীতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বর্তমান সরকার। স্বাধীনতা সংগ্রামে নারীদের বিশাল অবদান ছিল। তাই আওয়ামী লীগের ঘোষণাপত্রে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলেছি, নারী উন্নয়ন নীতিমালা করেছি। রাষ্ট্রপতিকে নারী জজ নিয়োগ দেওয়ার জন্যও বলেছি।’
বাধা পেরিয়ে নিজেদের মেধা বিকশিত করার উদ্যোগ নিতে নারীদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। তার কথায়, ‘বাধা আসবেই, সেগুলো অতিক্রম নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে।’
নারী উন্নয়ন ও নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পাঁচজন নারীকে রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী। তারা হলেন চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভা রানী ত্রিপুরা, সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরণোত্তর), সংগঠক মাজেদা শওকত আলী ও সমাজকর্মী মাসুদা ফারুক রত্না।
বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে তার জন্ম হয়। তার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তার গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মারা যান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!