1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে তারেক রহমানের শাস্তির দাবিতে ছাত্র লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭, ৩.০৪ পিএম
  • ৬৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২১ আগস্ট গ্রেণেড হামলা, বিদেশে অর্থপাচার, এতিমের অর্থ আত্মসাত, বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির সিনিয়র মহাসচিব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা ছাত্র লীগ। শনিবার বিকেলে জেলা ছাত্র লীগ এই কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র লীগের আহবায়ক আরিফ উল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাসকাওয়াত জামান ইন্তির পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈকতুল ইসলাম, দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম শিপু, সাবেক দপ্তর সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দীক পল, জেলা ছাত্রলীগ নেতা আসিফ বখ্ত রাদ, সানি বখ্ত, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকসার পাঠান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ, সাগর তালুকদার, মামুন আহমেদ, সৌরভ আহমেদ, তপু কর, সুনামগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা ইকবাল শাহরিয়ার, সাক্ষর রায়, বিশম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!