1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তাহিরপুরে আদিবাসীদের ভূমি অধিকার ও সামাজিক নিরাপত্তা শীর্ষক আলোচনা

  • আপডেট টাইম :: বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭, ৩.৫৪ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আদিবাসীদের সংগঠণ উইকক্লিব সিম যুব সংঘ’র উদ্যোগে ‘আদিবাসীদের ভূমি অধিকার ও সামাজিক নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে ‘উইকক্লিব সিম যুব সংঘ’র সভাপতি এন্ড্রু সলোমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পুর্ণেন্দু দেব প্রমুখ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য রাকেশ হাজং, ধরমপাশা টিডবিউএ চেয়ারম্যান আশাতুষ হাজং, আদিবাসী সংগঠক এলিমেন হাজং, ঢাকা থেকে আগত আদিবাসী যুব প্রতিনিধি টনি চিরান, সুশান্ত মাহাতো প্রমুখ। সভায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আদিবাসী নারী পুরুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভার শুরুতেই আদিবাসীদের অধিকার ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ স্বীকৃত ঘোষণা ইউনিভার্সেল পিরিওডিক রিভিউ (ইউ.পি.আর) এর সুপারিশ সমূহ নিয়ে আলোকপাত করেন আয়োজক কমিটি।
বক্তারা বলেন, ১৯৫০ সালের প্রজাস্বত্ত আইন ৯৭ ধারায় আদিবাসীদের ভূমি সমস্যা সমাধান কল্পে এই ধারাটিও অত্যন্ত গুরুপূর্ণ। তিনি বলেন, সরকারের আন্তরিকতা থাকলে এই আইনেই আদিবাসীদের ভূমি সুরক্ষা করা যাবে। তবে প্রশাসনিক বা আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই আইনের বাস্তবায়ন কম বলে বক্তারা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!