1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭, ৩.০৭ পিএম
  • ৫৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরাঞ্চলের মৎসজীবিদের সুবিধার্থে ও হাওরের মৎস্য সম্পদের উন্নয়নে ‘মৎস্য অবতরণ কেন্দ্র’র ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ওয়েজখালী এলাকায় সুরমানদী তীরে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান দিলদার আলম, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান প্রমুখ। উল্লেখ্য এই মৎস্য অতরণ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে ৪ কোটি ৬০ লক্ষ ১০ হাজার ১৯০ টাকা। এই প্রকল্পে হাওর জেলা নেত্রকোণা ও ভৈরবসহ তিনটি জেলায় মৎস্য অবতরণ কেন্দ্র নির্মিত হবে।
ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, হাওরে প্রাকৃতিকভাবে যে মিঠাপানির সুস্বাদু মাছ উৎপাদিত হয় তা প্রক্রিয়ার অভাবে মৎস্যজীবীরা ন্যায্য মূল্য পায়না। প্রক্রিয়ার অভাবে মাছ মরে যায়, মৎস্যজীবিরা ক্ষতিগ্রস্ত হয়। মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মৎস্যজীবিরা সেবা নিয়ে দেশ বিদেশে মাছ প্রক্রিয়াজাত করে লাভবান হতে পারবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!