1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হালির হাওরে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতাকারীদের শাস্তির দাবিতে কৃষকদের মানবন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭, ১১.৩২ এএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সর্ববৃহৎ হালির হাওরের পানি নিস্কাসনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ছাতিধরা জলমহালের অবৈধ ইজারাদার ও তার লাঠিয়াল বাহিনীর শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ করে স্মারকলিপি প্রদান করেছে ‘হাওর বাঁচাও,জামালগঞ্জ বাঁচাও’ আন্দোলন কমিটি। জেলা প্রশাসক বরাবরে লিখিত স্মারকলিপিতে জলমহালের ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানানো হয়। শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় কৃষকদেরও অংশ নিতে দেখা গেছে।
স্মারকলিপিতে কৃষখরা উল্লেখ করেন, গেল বছরের হাওরের বাঁধ ভেঙ্গে ফসল তলিয়ে যাওয়ায় উপজেলার কৃষকরা বিগত কয়েক মাস ভীষণ দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন। এই সময়ে এসে হাওরের পানি কমে গেলেও এবার পানি নামা নতুন সংকট দেখা দিয়েছে। তবে হালির হাওরের ছাতিধরা বিলেল অবৈধ জলমহাল ইজারারাদাররা বাশ, কাঠ ও জাল দিয়ে একাধিক ঘের সৃষ্টি করে স্বাভাবিক পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। এতে বিলম্বে নামছে ওই হাওরের পানি। সম্প্রতি কষকদের দাবির মুখে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গেলে জলমহালের ইজারাদাররা সংশ্লিষ্টদের সঙ্গে দুর্ব্যবহার করে ঘের না ভাঙ্গার কথা জানিয়েছে। এ অবস্থায় কৃষকরা হাওরের পানি না নামলে বোরো ফসল লাগাতে পারবনেনা বলে স্মারকলিপিতে জানানো হয়। স্মারকলিপিতে অবিলম্বে পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা ও পানি প্রতিবন্ধকতা কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানানো হয়।
মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন হাওর বাচাও, জামালগঞ্জ বাচাও আন্দোলনের আহবায়ক গুল আহমেদ, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী, সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক তালুকদার, আব্দুল আহাদ, আখতারুজ্জামান তালুকদার, তাপস আফিন্দি, সদস্য সচিব আকবর হোসেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের যুগ্ম আহবায়ক জামাল হোসেন, ভীমখালী ইউনিয়নের সদস্য সচিব আমিরুল হক, বেহেলী সদস্য সচিব রাসেল মিয়া, উত্তর ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান, আ: কাদির, ছমির মিয়া, কৃষক জাকির হোসেন, মতলিব মিয়াসহ প্রায় অর্ধশত কৃষক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!