1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল কলেজ প্রভাষকের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭, ১০.৩১ এএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

রাজু ভূইয়া, ধর্মপাশা::
সুনামগঞ্জের ধর্মপাশায় আবু তৌহিদ জুয়েল (৪০) নামের এক প্রভাষক প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তিনি সেলবরষ ইউনিয়নের কায়িয়াম গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ প্রভাষক খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, একই গ্রামের আ. খালেকের ছেলে আ. রাজ্জাকের সাথে আবু তৌহিদ জুয়েলের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণ ও পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার কথা কাটাকাটির জের ধরে জুয়েলের মাথায় লাঠি দিয়ে উপর্যুপুরি আঘাত করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি।
ধর্মপাশা থানার ওসি সুরজিৎ তালুকদার বলেন, প্রভাষক খুনের ঘটনায় আব্দুল খালেক (৬৫), আব্দুর রাজ্জাক (৫০) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!